Return & refund policy
আমাদের সকল অনলাইন কোর্স আপনি একবার এনরোল করার পর, সেই কোর্সের জন্য কোনো রিফান্ড দেওয়া হবে না। যেহেতু আমাদের সকল পণ্য ডিজিটাল এবং এটি একবার হাতে পাওয়ার পর আপনি সেটিকে ব্যবহার করতে পারবেন, তাই উক্ত প্রোডাক্টের জন্য কোনো রকম রিফান্ড বা রিটার্ন দেওয়া হবে না।
✅ যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে:
- যদি আপনি ভুলবশত একটি কোর্স একাধিকবার ইনরোল করে ফেলেন।
- একাধিক অ্যাকাউন্ট দিয়ে একই কোর্সে কয়েকবার ইনরোল করে ফেললে।
- পেমেন্ট সংক্রান্ত কোনো টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে (এবং পেমেন্ট কেটে নেওয়া হলে)।
❌ যেসব কারণে রিফান্ড আবেদন বাতিল হতে পারে:
- যদি আমরা খুঁজে পাই আপনি জেনে-বুঝে অনৈতিক বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেছেন।
- যদি আপনি কোর্স কিনার ২ দিন পরে আমাদের কাছে আবেদন করেন।
- কোর্স সম্পূর্ণ শেষ করার পর কোনো রিফান্ড দাবি করলে।
- রিফান্ড পাওয়ার জন্য উপরে উল্লিখিত কারণগুলো যদি আপনার আবেদনে উল্লেখ না থাকে।
📝 যেভাবে রিফান্ডের জন্য আবেদন করবেন:
- Skillwell-এর অফিশিয়াল ইমেইলের (support@skillwell.com) মাধ্যমে রিফান্ড আবেদন করতে হবে।
- ইমেইলের সাবজেক্ট অবশ্যই “Refund Application” হতে হবে।
- উক্ত মেইলে আপনাকে আপনার রিফান্ডের কারণসমূহ বিস্তারিত উল্লেখ করতে হবে।
- আবেদনের সময় আপনাকে Skillwell থেকে প্রাপ্ত সকল পেমেন্ট সংক্রান্ত ডকুমেন্টস (যেমন ইনভয়েস) সাবমিট করতে হবে।
⏳ রিফান্ড আবেদন পরবর্তী কার্যক্রম
- রিফান্ড আবেদন গ্রহণের পর আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং প্রয়োজনে তার সাথে যোগাযোগ করা হতে পারে।
- যোগাযোগের প্রয়োজন হলে, আবেদনকারীর সাথে যোগাযোগে ব্যর্থ হলে রিফান্ডটি হোল্ড (Hold) অবস্থায় বা আটকে থাকবে। সেক্ষেত্রে আবেদনকারীকে পুনরায় একটি মেইল করতে হবে। তবে সেক্ষেত্রে উপরে উল্লিখিত মেইলের মধ্যে “Applying for release holded refund” শিরোনামে একটি মেইল করতে হবে।
- রিফান্ড কার্যক্রম চলাকালীন সময়ে আবেদনকারীর কোর্স কন্টেন্ট হোল্ড অবস্থায় থাকবে বা কন্টেন্ট রিমুভ করার অধিকার Skillwell রাখে।
- রিফান্ড আবেদন যাচাই-বাছাই করে গ্রহণ হতে ৭ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। কিছু বিশেষ ক্ষেত্রে এটি আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
- রিফান্ড সাকসেসফুল হবার পর ব্যবহারকারীকে অর্থ প্রদান করা হবে, তবে সেক্ষেত্রে ১০% প্রসেসিং মাসুল কেটে রাখা হতে পারে।
🔄 পলিসি পরিবর্তন
- Skillwell তাদের রিফান্ড পলিসি ব্যবহারকারীকে জানিয়ে বা না জানিয়ে পরিবর্তন বা পরিবর্ধনের অধিকার রাখে। তবে Skillwell সকল ব্যবহারকারীকে তাদের রিফান্ড করার পূর্বে এই পলিসি পড়তে এবং মানতে অনুরোধ করে।
- পলিসির সকল পরিবর্তন বা পরিবর্ধন, তা পরিবর্তনের সময় থেকেই কার্যকর হবে (তবে পূর্বে আবেদন করা থাকলে, তা পুরনো বা আগের পলিসির সাথেই মানা হয়)।