skillwell academy

Terms and Conditions

Skillwell-এ আপনাকে স্বাগতম।

আমরা ধরেই নিচ্ছি যে আপনি এই ওয়েবসাইটের সকল টার্মস এবং কন্ডিশনস গুলো মেনে ওয়েবসাইটটি ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন। এখানে “আমি”, “আমরা” বলতে সম্পূর্ণ Skillwell কর্তৃপক্ষকে নির্দেশ করে।

👤 অ্যাকাউন্ট/প্রোফাইল সংক্রান্ত

১। আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) গুলো আপনার একান্তই ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা কোনভাবেই কাম্য নয়। যদি করা হয়, তাহলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।

💳 পেমেন্ট সংক্রান্ত

১। Skillwell তাদের কোর্স বা সেবা প্রদানের জন্য আর্থিক লেনদেনের জন্য 01970365672 এই Personal নাম্বার ব্যবহার করে। এই নাম্বার ছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পাঠালে তা গ্রহণযোগ্য নয়।

🔄 রিফান্ড পলিসি

রিফান্ড পলিসি আমাদের সকল ব্যবহারকারীর জন্য সমান বলে গণ্য হয়। সে ক্ষেত্রে আপনাকে আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করতে Skillwell নির্দেশ করে।

আমাদের [রিফান্ড পলিসি] পড়ুন।

©️ কপিরাইট

১। Skillwell কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো প্রকার কোর্স বা সেবা ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। যদি তা করে থাকেন তাহলে সামগ্রিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন বলে আমরা বিশ্বাস করি।

২। Skillwell-এর সকল কোর্স বা সেবা একান্তই Skillwell-এর সম্পদ, যা বিভিন্ন ব্যবহারকারীকে অর্থের বিনিময়ে শিক্ষাদান বা সেবা প্রদান করে থাকে। সে ক্ষেত্রে কোর্স বা সেবা নিয়ে তার ব্যবহার সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষের রয়েছে।

৩। Skillwell-এর সকল কোর্স, সেবা কিংবা পরিষেবা সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট Skillwell কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। অনলাইন, অফলাইন বা অন্য কোনো মাধ্যমে কোর্স কিংবা সেবা আদান-প্রদান করলে Skillwell কর্তৃপক্ষ বা আইনানুগ প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইট আইন (কপিরাইট অ্যাক্ট ২০০০, কপিরাইট অ্যাক্ট ২০০৫ সংশোধন: সেকশন ৮৪), ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ (সেকশন ১৯) এবং সাইবার সিকিউরিটি বা উপযুক্ত আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

🏴‍☠️ পাইরেসি সংক্রান্ত

Skillwell সম্পূর্ণভাবে পাইরেসির বিপরীতে অবস্থান করে। আমাদের এই ওয়েবসাইটের সকল কোর্স, কন্টেন্ট বা সেবা গ্রহণের মাধ্যমে আপনি এটি সম্মতি দিচ্ছেন যে, আপনি কোনো প্রকার পাইরেসি করবেন না এবং পাইরেসি সংক্রান্ত কোনো কার্যকলাপের সাথে থাকবেন না বা সহযোগিতা করবেন না। যদি তা করে থাকেন, তাহলে কর্তৃপক্ষ আপনাকে “কপিরাইট” অণুচ্ছেদের আওতায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অধিকার রাখে।

✍️ শর্তাবলী পরিবর্তন

আপনি যখন আমাদের সেবা গ্রহণ করছেন, তখন ধরে নেওয়া হয়েছে যে আপনি আমাদের সকল টার্মস এবং কন্ডিশন মেনে নিয়েছেন। টার্মস এবং কন্ডিশনসের ব্যাপারে Skillwell-এর সিদ্ধান্তই চূড়ান্ত, যা ব্যবহারকারী মানতে বাধ্য এবং যেকোনো সময় তা পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে।

উপরোক্ত সকল শর্তাবলী বহির্ভূত কোনো কার্যকলাপ করে থাকলে, Skillwell-এর যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা ব্যবহারকারী মানতে বাধ্য। সে ক্ষেত্রে কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।

🔎 Skillwell কর্তৃপক্ষের কর্তৃত্ব

Skillwell কর্তৃপক্ষ যে কোনো সময় ব্যবহারকারীদের বিস্তারিত যাচাই করতে পারে, যেমন: জাতীয় পরিচয়পত্র (NID), ইমেইল, ফোন নম্বর ইত্যাদি। এ ধরনের যাচাইয়ের মাধ্যমে Skillwell ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করবে এবং এটি ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। ব্যবহারকারীদের তথ্য নিশ্চিত করার জন্য Skillwell প্রয়োজন মনে করলে যে কোনো সময়ই তাদের বিস্তারিত যাচাইয়ের অধিকার সংরক্ষণ করে।

🤝 আমাদের অ্যাফিলিয়েট রুলস এবং পলিসি

✅ যোগ্যতা

  • আগ্রহী সকল ব্যাক্তি অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য এলিজিবল।
  • একটি আসল ফেসবুক আইডি থাকতে হবে।
  • আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা ও তথ্য থাকতে হবে।

📝 রেজিস্ট্রেশন

  • এফিলিয়েটদের অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফর্মে সকল তথ্য সঠিক দিতে হবে।
  • যাদের ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট রয়েছে, তাদের নতুন করে তথ্য দিতে হবে না; তারা শুধু রেজিস্টার পেইজে গিয়ে “অ্যাফিলিয়েট রেজিস্টার” বাটনে ক্লিক করলেই হবে।
  • রেজিস্ট্রেশন ফর্মে অবশ্যই আপনি কীভাবে আমাদের কোর্সগুলো প্রমোট করবেন সেটি বর্ণনা করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফর্মে এপ্লাই করার পর আপনার ফর্মটি আমাদের টিম দ্বারা রিভিউ করা হবে এবং সকল তথ্য ও বর্ণনা সঠিক এবং যোগ্য হলে আমাদের অ্যাফিলিয়েট টিমে আপনাকে জয়েন করিয়ে দেওয়া হবে।

📣 প্রমোশন

  • একজন এফিলিয়েটকে অবশ্যই ইথিকালভাবে (Ethical) আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো প্রমোট করতে হবে। আমাদের দেওয়া মার্কেটিং উপায়ের বাইরে অন্য কোনো উপায়ে লিংক প্রমোট করলে তাকে বহিষ্কার করা হতে পারে।
  • প্রমোশনের জন্য কোনো ভুল তথ্য এবং অবৈধ উপায় অবলম্বন করা যাবে না।

💰 কমিশন স্ট্রাকচার

  • প্রতিটি সেলের জন্য একজন এফিলিয়েট সেই সেলের ২৫% থেকে ৩৫% কমিশন পাবেন। (উদাহরণস্বরূপ, একজন এফিলিয়েট ১০০ টাকা মূল্যের কোনো পণ্য বিক্রি করলে, সে সেখানে ২৫ টাকা কমিশন পাবেন।)
  • মাসে ৫০ জনকে এডমিশন করাতে পারলে সে পাবে সেরা মানের একটি গিফট
  • যখন কোনো প্রোডাক্টের মূল্য অফার বা কুপনের কারণে কমে যাবে, তখন সেই বিক্রিত মূল্যের উপর নির্ধারিত শতাংশ (%) এফিলিয়েট কমিশন পাবেন।

💸 টাকা প্রদান (Payout)

  • প্রতিটি এফিলিয়েট তার কমিশন পরবর্তী মাসের ০১- ০৫ তারিখের মধ্যে পাবেন।
  • যেসব কোর্স ব্যাচ আকারে লঞ্চ হবে, সেই সব কোর্সের ব্যাচ শুরু হওয়ার পর একজন এফিলিয়েট তার কমিশন উত্তোলন করতে পারবেন।
  • কোনো কারণে কোনো বিক্রি করা পণ্য কোম্পানী রিফান্ড করলে, সেটি এফিলিয়েট অ্যাকাউন্ট থেকে মুছে যাবে এবং সেই কমিশনটি বাতিল হয়ে যাবে।
  • রিফান্ডের ক্ষেত্রে: নরমাল রেকর্ডেড কোর্সগুলোর গ্রেস পিরিয়ড ৩ দিন এবং ব্যাচ কোর্সগুলোর গ্রেস পিরিয়ড ১-১.৫ মাস (ব্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত)। এই গ্রেস পিরিয়ড শেষ হওয়ার আগে কোনো কমিশন উত্তোলন করা যাবে না। (গ্রেস পিরিয়ড বলতে এখানে Skillwell-এর রিফান্ড এলিজিবল পিরিয়ড বুঝানো হয়েছে। বিস্তারিত জানতে আমাদের রিফান্ড পলিসি পেইজ ভিজিট করুন।)
  • একজন এফিলিয়েটকে মিনিমাম ৫০০ টাকা আর্ন করতে হবে কমিশন বের করার বা উত্তোলন করার জন্য।

📊 লিংক ট্রেক এবং রিপোর্ট

  • Skillwell-এর অফিসিয়াল অ্যাফিলিয়েট পেইজে একজন এফিলিয়েট তার পণ্য প্রমোশন বা মার্কেটিং করার জন্য সকল অপশন পেয়ে যাবেন।
  • কোনো এফিলিয়েট লিংক ব্যবহার করে যখন একজন কাস্টমার পণ্য কিনবে, তখনই সেই লিংক প্রোভাইড করা এফিলিয়েট তার বিক্রয় মূল্যের উপর কমিশন পাবেন।
  • কোনো এফিলিয়েট লিংকের কুকি ভ্যালিডেশন ৩০ দিন। সুতরাং ওই লিংক ব্যবহার করে ৩০ দিনের ভেতর যখন কোনো কাস্টমার কোনো পণ্য কিনবে (এবং সেই ব্রাউজার ব্যবহার করে কিনবে যেখানে কুকিটি রয়েছে), তখনই সেটি ওয়েবসাইট ট্র্যাক করতে পারবে এবং কমিশন জেনারেট করবে।

❌ বহিষ্কার

  • যদি কোনো ব্যাক্তি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রচার বা স্প্যাম কমেন্ট করে এবং ভুল জায়গায় এফিলিয়েট লিংক প্রমোট করে, তাহলে তার অ্যাকাউন্ট এবং তার সকল এক্সেস ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হবে এবং তার আর্নিং রিফান্ড করা হতে পারে।
  • ৩০ দিনের বেশি ইনঅ্যাক্টিভ কোনো এফিলিয়েটকে Skillwell চাইলে রিমুভ করে দিতে পারবে।

🔄 পলিসি পরিবর্তন

  • Skillwell যেকোনো সময় চাইলে তাদের রুলসের পরিবর্তন আনতে পারবে 
Scroll to Top