Privacy Policy
🛡️ Skillwell-এর গোপনীয়তা নীতি (Privacy Policy)
Skillwell পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা! আমরা আমাদের ওয়েবসাইট ও সেবা প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।
এই প্রাইভেসি পলিসিটি শুধু মাত্র আমাদের এই ওয়েবসাইটের সাথে আপনার সম্পর্কিত তথ্যের (যা Skillwell গ্রহণ করেছে বা আপনি প্রদান করেছেন) ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো মাধ্যমের পাওয়া তথ্যের জন্য এটি প্রযোজ্য নয়।
আশা করি, আপনি নিম্নোক্ত নীতিমালাগুলো ভালোভাবে পড়বেন। এটি আপনাকে আমাদের ওয়েবসাইট ও সেবা পেতে সাহায্য করবে। এ ক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কোনো প্রকার দ্বিধা ছাড়াই আমাদের সাথে (support@skillwell.com) ঠিকানায় যোগাযোগ করার আমন্ত্রণ রইল।
সম্মতি
আপনি যখন আমাদের এই ওয়েবসাইট ব্যবহার করছেন বা কোনো সেবা গ্রহণ করছেন, এমন অবস্থায় আমরা ধরে নিচ্ছি যে আপনি আমাদের সকল শর্ত ও নীতিমালায় সম্মতি প্রদান করেছেন। উল্লেখ্য যে, আমরা আপনার কোনো তথ্য ব্যক্তিগত কারণে ব্যবহার না করে, বাংলাদেশ সরকারের আইনী বাধ্যবাধকতা মেনেই আমাদের ব্যবসায়িক স্বার্থে তথ্য ব্যবহার করে থাকি।
আমরা কী তথ্য সংগ্রহ করে থাকি
আমরা মূলত আমাদের সাইটে অ্যাকাউন্ট খোলার সময় আপনার প্রদান করা তথ্যগুলোকেই আমাদের ডেটাবেজে সংরক্ষণ করে থাকি।
১। আপনার প্রদান করা ব্যক্তিগত তথ্য: যেমন: নাম, ফোন নম্বর, ই-মেইল এড্রেস, ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি।
২। আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য: আপনি যখন আমাদের ওয়েবসাইটের কোনো পণ্য বা সেবা ক্রয় করে থাকেন, তখন সেই ক্রয় সংক্রান্ত তথ্য আমরা গ্রহণ করে থাকি (যেমন: ক্রেডিট কার্ড নম্বর এবং এর সাথে সম্পর্কিত তথ্য)।
৩। জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত তথ্য: ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য আমরা জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে থাকি। এই তথ্য সংগ্রহের উদ্দেশ্য হলো আমাদের প্রিমিয়াম ভিডিও বা কনটেন্টের পাইরেসি রোধ করা এবং সাইটের নিরাপত্তা নিশ্চিত করা।
(আপনার NID-এর তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকে। আপনার অনুমতি ব্যতীত এসকল তথ্য আমরা কারো কাছে শেয়ার করি না।)
পাসওয়ার্ডের গোপনীয়তা
আপনি অ্যাকাউন্ট খোলার সময় লগইন করার জন্য যে পাসওয়ার্ড দিয়ে থাকেন, তা আমরা আমাদের ডেটাবেজে সংরক্ষণ করি। তবে সেই ক্ষেত্রে, আমরা আমাদের এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনার প্রদান করা পাসওয়ার্ডকে সংরক্ষণ করে থাকি। এর ফলে পরবর্তীতে আপনার সাহায্য ছাড়া অন্য কেউ সেটিকে ব্যবহার বা জানতে পারবে না, এমনকি আমরাও সেটিকে জানতে পারি না। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে, আপনার দেওয়া পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় থাকে।
আমরা আপনার তথ্য কীভাবে ব্যবহার করি
১। আমাদের ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত প্রোফাইলে তথ্য প্রদর্শন এবং পরিচালনার কাজে।
২। নতুন পণ্য বা সেবা, পরিষেবা এবং ফিচার সংযুক্ত করার জন্য।
৩। আমাদের নতুন পণ্য বা পরিষেবা সম্পর্কে আপনাকে জানাতে কিংবা আমাদের মার্কেটিং-এর জন্য আপনার তথ্য সংরক্ষণ করতে।
৪। কোনো প্রকার অনলাইন বেআইনি কার্যকলাপ বা জালিয়াতি প্রতিরোধ করতে।
বিশেষ দ্রষ্টব্য: আপনার কোনো কার্যকলাপ যদি বাংলাদেশ সরকার বা এর সাথে সংশ্লিষ্ট কোনো বেআইনি কাজে ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার ও দেশের স্বার্থে আমরা আপনার অনুমতি ছাড়াই তথ্য প্রদান করার অধিকার Skillwell রাখে।
স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ (লগ ফাইল)
অন্যান্য সকল প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো আমরাও আমাদের ব্যবহারকারীর থেকে কিছু তথ্য সংরক্ষণ করি (লগ ফাইল), কিন্তু এই সকল তথ্য ব্যক্তির গোপন বা ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত নয়। আপনি যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে থাকেন, তখন আপনার ব্যবহৃত ইন্টারনেট প্রটোকল বা আইপি (IP) এড্রেস, ব্রাউজারের ধরণ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারিখ এবং সময়, রেফারিং পেজ ইত্যাদি তথ্য আমাদের এখানে সংরক্ষণ থাকে।
কুকিজ ও অন্যান্য ট্র্যাকিং প্রযুক্তি
আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যবহারকারীর কুকিজ সংরক্ষণ করে থাকি। আমরা মূলত আমাদের ব্যবহারকারীর ওয়েবসাইট ব্যবহারের ধরণ সম্পর্কিত তথ্য সংরক্ষণ করি, যা আমাদেরকে আমাদের সেবার মান উন্নত করতে সাহায্য করে।
প্রাইভেসি পলিসি পরিবর্তন
Skillwell যেকোনো সময় তার ব্যবহারকারীকে জানিয়ে বা না জানিয়ে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। তবে, প্রতিবার পরিবর্তনের পর ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে এবং নতুনভাবে প্রাইভেসি পলিসি পড়ার জন্য অনুরোধ করা হবে।
আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের প্রাইভেসি পলিসি পড়েছেন এবং আমাদের সত্য ও নির্ভুল তথ্য দিয়ে আমাদের সাইট ব্যবহার করছেন।
সর্বশেষে, Skillwell-এর সাথে যুক্ত থেকে Skillwell-এর সেবা গ্রহণ করার জন্য আমাদের সকল মেম্বার আপনাকে অভিনন্দন জানায়।
Team Skillwell