আমাদের সম্পর্কে (About Us)
বাংলাদেশের যুব সমাজের বেকারত্ব দূর করতে এবং একটি নতুন শিক্ষা ব্যবস্থা উপহার দিতে স্কিলওয়েল-এর যাত্রা শুরু। বর্তমান যুগে যেখানে পাঠ্যপুস্তকের জ্ঞান এবং সার্টিফিকেটের চেয়ে স্কিল বা দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে আমরা অন্য দেশ থেকে বহুগুণে পিছিয়ে। এর অন্যতম কারণ হলো সঠিক গাইডলাইন এবং রিসোর্সের অভাব। তাই দেশসেরা প্রশিক্ষক, মানসম্মত কোর্স এবং প্রফেশনাল ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমরা এসেছি আপনার জন্য।
আমাদের লক্ষ্য ও স্বপ্ন (Our Vision)
আমাদের স্বপ্ন বাংলাদেশে এমন একটি নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের স্কিলটি বাছাই করতে পারবে, সেটিতে এক্সপার্ট হয়ে উঠতে পারবে এবং নিজের ক্যারিয়ারে সেই স্কিলকে কাজে লাগিয়ে সুন্দর একটি ভবিষ্যৎ গড়তে পারবে।আমরা চাই এদেশের প্রতিটি শিক্ষার্থীকে এক একজন দক্ষ যুবশক্তিতে রূপান্তর করতে এবং দেশের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে।
আপনার যাত্রা শুরু করুন
নিজের স্কিল ডেভেলপ করতে, ক্যারিয়ারে ভালো কিছু করতে এবং একটি দক্ষ যুব সমাজ গঠনে অংশ নিতে আজই যুক্ত হয়ে যান স্কিলওয়েল-এর সাথে।
🤔 কেন স্কিলওয়েল-কে আপনার লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিবেন?
হাই কোয়ালিটি কোর্সেস
হাই-কোয়ালিটি কন্টেন্ট ও প্রোডাকশন আমাদের প্রতিটি কোর্স সম্পূর্ণ হাই-কোয়ালিটি মাইক এবং প্রফেশনাল স্টুডিওতে রেকর্ড করা হয়। অন্য সকল প্ল্যাটফর্ম থেকে আমাদের সবচেয়ে বড় পার্থক্য হলো কোর্সের কন্টেন্ট এবং অডিও-ভিডিও কোয়ালিটি। স্কিলওয়েল-এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে আপনাকে একটি গুণগত মানসম্পন্ন এবং হাই-কোয়ালিটি লার্নিং অভিজ্ঞতা উপহার দেওয়া।
দেশসেরা প্রশিক্ষক
আমাদের সকল কোর্স দেশসেরা প্রশিক্ষক এবং নিজ নিজ ক্ষেত্রে স্কিলড্ শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়। এর ফলে, আপনি তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে পারবেন, যা আপনাকে কমন ভুলগুলো এড়িয়ে চলতে এবং দ্রুত সফলতা অর্জনে সহায়তা করবে।
ইফেক্টিভ লার্নিং মেথড
আমরা প্রতিটি কোর্স কয়েকটি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে তৈরি করি। প্রত্যেকটি কোর্সের বিষয়বস্তু বিভিন্ন মডিউলে সাজানো থাকে। প্রতিটি মডিউলে থাকা লেসনগুলো শুধু ভিডিও ক্লাস নিয়েই তৈরি নয়, এর পাশাপাশি রয়েছে বিস্তারিত রিটেন ডকুমেন্ট, পিডিএফ, প্রয়োজনীয় মেটেরিয়ালস এবং কুইজ। আমাদের এই সুশৃঙ্খল লার্নিং মেথড আপনাকে যেকোনো বিষয় খুব সহজে আয়ত্ত করতে সাহায্য করবে।
সার্টিফিকেশন
কোর্স সফলভাবে শেষ করার পর আপনাকে অনুপ্রেরণা দিতে এবং বিভিন্ন জব সেক্টরে আপনার পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে স্কিলওয়েল আপনাকে একটি প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করবে। এই সার্টিফিকেটটি শুধু আপনার অনুপ্রেরণাই জোগাবে না, বরং আপনার অর্জিত স্কিলকে আরও গুরুত্ব সহকারে দেখতে এবং কাজে লাগাতে সাহায্য করবে।